সিলেটের ওসমানীনগরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েক জন আহত হয়েছেন। শনিবার বেলা ২ টায় উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নাটকিলা নামক এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, ঢাকা–সিলেট মহাসড়কের গোয়ালাবাজার ইউনিয়নের নাটকিলা এলাকায় তেলবাহী পরিবহনের একটি ট্রাক সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ৩ জনকে মৃত ঘোষণা করা হয়। নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
ওসমানীনগরে ট্রাক–সিএনজি সংঘর্ষে নিহত ৩
ওসমানীনগর(সিলেট) প্রতিনিধি
অনলাইন
২ ঘন্টা আগে
২২ আগস্ট (শনিবার), ২০২৬, ২ঃ৪৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
