ম্যাকাই টেস্টে এসেই জাদু দেখাচ্ছেন শরিফুল ইসলাম। একে একে তুলে নিলেন নিজের পঞ্চম উইকেট। রানের খাতা না খুলতে দিয়েই ফেরালেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সকে।
এর আগে নিজের প্রথম ওভারে এসেই জাদু দেখান মেহেদী হাসান মিরাজ। ডারউইনে টেস্টের দ্বিতীয় ইনিংসে ফাইফার নেয়া টাইগার স্পিনার আজ নিজের প্রথম ওভারেই তুলে নেন অ্যালেক্স ক্যারিকে। আগের ম্যাচে মাঠের বাইরে থাকা শরিফুল ইসলামও অনবদ্য বোলিং করছেন। ৯ ওভারেই ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি।
আরও পড়ুন:
হেডিংলিতে তিন দিনেই বিধ্বস্ত পাকিস্তান
৩২.১ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১৪৬ রান। স্বাগতিকদের লিড ৮২ রানের। দলের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪৪ রান করে অপরাজিত আছেন ক্যামেরন গ্রিন। ৪২ রান করে ফিরে গেছেন স্টিভেন স্মিথ। ক্রিজের নতুন ব্যাটার বাংলাদেশের প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়া মিচেল স্টার্ক।
