ম্যাকাই টেস্টে শুরুটা মনের মতো হলো না বাংলাদেশের। দলের খাতায় ১২ রান তুলতেই ৫ উইকেট হারায় টাইগাররা। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হয় সফরকারীরা। অজিদের বিপক্ষে এটিই বাংলাদেশের সবচেয়ে কম রানের ইনিংস।
শেষ উইকেটে তাইজুল ইসলাম ও শরীফুল ইসলামের ৩৫ বলে ২৫ রানই দলের সর্বোচ্চ রানের জুটি। শেষ ব্যাটার শরীফুল ১৪ রান করে সর্বোচ্চ রানের মালিক। ১১ রান করে অপরাজিত থাকেন তাইজুল। বাংলাদেশের টপ অর্ডারের তিন ব্যাটারই আউট হন রানের খাতা না খুলে। তাইজুল ও শরিফুল বাদে দুই অঙ্কের রান ছুঁতে পারেন স্রেফ মেহেদী হাসান মিরাজ (১১) ও হাসান মাহমুদ (১০)।
১০ ওভার বল করে স্রেফ ১২ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। ৩টি নেন অধিনায়ক প্যাট কামিন্স ও অন্যটি জশ হ্যাজেলউডের।
