মন্ত্রিসভায় রদবদল ও নতুন সদস্যদের শপথ গ্রহণের পর এবার তাদের দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টনের পাশাপাশি এক মন্ত্রীর দপ্তর রদবদল করা হয়েছে।
প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত চার মন্ত্রীর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে দেয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব।
এছাড়া জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু (জেরী)-কে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে।
নবনিযুক্ত দুই প্রতিমন্ত্রীর মধ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (টেকনোক্র্যাট) হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)-কে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। বর্তমান মন্ত্রিসভার সদস্য মিজ আফরোজা খানমের দপ্তর পুনর্র্বণ্টন করা হয়েছে। তিনি এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, নতুন আদেশে তাকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
২২ আগস্ট (শনিবার), ২০২৬, ১ঃ৪৮ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
