গ্র্যান্ড স্ল্যাম ইতিহাসে রেকর্ড প্রাইজমানি ঘোষণা ইউএস ওপেনের

গ্র্যান্ড স্ল্যাম ইতিহাসে রেকর্ড প্রাইজমানি ঘোষণা ইউএস ওপেনের

ফন্ট সাইজ:

গ্র্যান্ড স্ল্যাম টেনিস ইতিহাসে সর্বোচ্চ ১০ কোটি ৮০ লাখ ডলারের প্রাইজমানি ঘোষণা করেছে ইউএস ওপেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৩ হাজার কোটি টাকারও অনেক বেশি। এটি গত বছরের তুলনায় ২০ শতাংশ বেশি। টুর্নামেন্টের সিঙ্গেলস বা একক বিভাগের চ্যাম্পিয়নরা প্রত্যেকে পাবেন ৫.৫ মিলিয়ন ডলার, যা গতবারের চেয়ে ১০ শতাংশ বেশি।

এবারের আসরে প্রথম রাউন্ডে হেরে যাওয়া খেলোয়াড়দের জন্য থাকছে ১ লাখ ৪০ হাজার ডলার, যা গত বছরের চেয়ে ২৭ শতাংশ বেশি। খেলোয়াড়দের দীর্ঘদিনের দাবি মেনে প্রাইজপুলের একটি বড় অংশ খেলোয়াড় কল্যাণ তহবিলে বরাদ্দ করা হয়েছে। বিশেষ করে প্রথম রাউন্ডের খেলোয়াড়দের প্রাইজমানি বাড়ানোয় এবার সবার নজর নিচের সারির প্রতিযোগীদের দিকে। প্রধান নির্বাহী ক্রেইগ টাইলি এই উদ্যোগকে অ্যাথলেটদের পেছনে ‘বহু-বার্ষিক বিনিয়োগের প্রথম বড় পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন।

এদিকে, চার গ্র্যান্ড স্ল্যাম মিলে নতুন একটি ‘গ্র্যান্ড স্ল্যাম প্লেয়ার কাউন্সিল’ গঠনের ঘোষণা দিয়েছে। খেলোয়াড়দের অধিকার ও সুযোগ-সুবিধা বাড়াতে এটি কাজ করবে। নতুন এই ঘোষণা প্রসঙ্গে খেলোয়াড়দের প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘খেলোয়াড়রা আজকের ইতিবাচক ঘোষণাকে স্বাগত জানায় এবং আশা করে এই কাউন্সিল খেলোয়াড়দের মতামত প্রকাশের একটি কার্যকরী মাধ্যম হয়ে উঠবে।’

এক নজরে ইউএস ওপেন ২০২৬-এর প্রাইজমানি:
মোট প্রাইজমানি: ১০ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ১৩ হাজার ২৫০ কোটি টাকা)
সিঙ্গেলস চ্যাম্পিয়ন (প্রতিজন): ৫.৫ মিলিয়ন ডলার (প্রায় ৬৭ কোটি ২৯ লাখ টাকা)
প্রথম রাউন্ডের প্রাইজমানি: ১ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৭১ লাখ টাকা)
টুর্নামেন্ট শুরু: ৩০শে আগস্ট