ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, তারা সৌদি আরবে ড্রোন হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, হামলায় সৌদি আরবের নজরান বিমানবন্দরের একটি ‘সংবেদনশীল লক্ষ্যবস্তু’ এবং নজরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করা হয়েছে।
ইরান-সমর্থিত হুতিদের এই সামরিক মুখপাত্রের দাবি অনুযায়ী, দুটি পৃথক ড্রোন হামলার মাধ্যমে এসব স্থাপনায় আঘাত হানার চেষ্টা করা হয়।
তবে হুতিদের এই দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।
দাবি হুতিদের
সৌদির বিমানবন্দর-তেল স্থাপনায় হামলা
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩৪ মিনিট আগে
২০ আগস্ট (বৃহস্পতিবার), ২০২৬, ৯ঃ০৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
