ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন আহমদকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায় জানিয়েছে বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার বঙ্গভবনে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের শেষ কর্মদিবস উপলক্ষে সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এর আগে তিনি বঙ্গভবনের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এরপর বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, প্রেসিডেন্ট মো: সাহাবুদ্দিনের পদত্যাগের পর গত ২৪ জুলাই হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব গ্রহণ করেন।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩৫ মিনিট আগে
২০ আগস্ট (বৃহস্পতিবার), ২০২৬, ৩ঃ০০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
