নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ ও বাঁধন সরকার পূজা। গানের শিরোনাম ‘পাগল মন মানে না’। কমল দত্তের কথায় এর সুর করেছেন কাজী শুভ। আর সংগীতায়োজনে আহমেদ সজীব। কাজী শুভর ইউটিউব চ্যানেলে দ্রুতই গানটি প্রকাশ হবে। এর আগেও কাজী শুভ ও পূজার বেশ কিছু গান জনপ্রিয়তা পেয়েছে। তারই ধারাবাহিকতায় এ গানটি প্রকাশ হতে চলেছে।
নতুন গানে কাজী শুভ-পূজা
স্টাফ রিপোর্টার
২০ আগস্ট (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
