মেহেরপুরে সাপের ছোবলে বিলকিছ আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিলকিছ নুরপুর গ্রামের বেবী মিয়ার স্ত্রী। বেবী মিয়া বর্তমান প্রবাসে রয়েছেন। স্থানীয়রা জানান, বিলকিছ রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। পরে মধ্যেরাতের দিকে বিষধর সাপ তার কানে কামড় দেয়। এসময় সে চিৎকার দিয়ে সাপটিকে হাত দিয়ে ছুঁড়ে মারে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে বিলকিছকে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। এ সময় তার অবস্থা অবনতি হলে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়ায় রেফার্ড করেন। তবে কুষ্টিয়া নেয়ার পথে মৃত্যু হয়।
সাপের ছোবলে...
মেহেরপুর প্রতিনিধি
১৯ আগস্ট (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
