বিএনপি’র কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্বনাথস্থ দলীয় কার্যালয়ে বিশ্বনাথ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিশ্বনাথ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান লিলু মিয়ার পরিচালনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম আহ্বায়ক তৈমুছ আলী, বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, পৌর বিএনপি’র সহ-সভাপতি ডিসি ফারুক আহমদ, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন মামুন মেম্বার, তারেক আহমদ খজির, দপ্তর সম্পাদক আমির উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী লোকমান আহমদ, বিএনপি নেতা আরশ আলী রেজা, যুক্তরাজ্য বিএনপি নেতা সেবুল আহমেদ, যুক্তরাজ্য বিএনপি নেতা ও লামাকাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাইয়ুম, জসিম উদ্দিন জুনেদ, তহুর উদ্দিন, লামাকাজী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ফয়জুল হক, দেওকলস ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, যুক্তরাজ্য বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাউসার আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুজ্জামান, সদস্য সচিব ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা, পৌর কৃষক দলের সদস্য সচিব নূর আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল খয়ের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তসলিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তাজেখ আলী, সাইফুল খান, ফারুক মিয়া, আব্দুল হামিদ, হেলাল আহমদ, আশরাফ আলী, রাকিব আলী, ছাত্রদল নেতা সুজেল আহমদ সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী। আলোচনা পর্ব শেষে নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর দ্রুত সন্ধান ও মুক্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন বিশ্বনাথ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জামাল উদ্দিন।
ইলিয়াসের সন্ধান কামনায় বিশ্বনাথে দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৯ আগস্ট (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
