সিলেট চেম্বার নির্বাচন ৫ই নভেম্বর, তফসিল

ফন্ট সাইজ:

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৫ই নভেম্বর অনুষ্ঠিত হবে। গত সোমবার চেম্বারের কনফারেন্স হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা আক্তার। সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বর্তমান প্রশাসক ও সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। তিনি জানান, যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাণিজ্য মন্ত্রণালয়ের বিধিমালা অনুযায়ী দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬ সালের নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে।

তফসিলে বলা হয়েছে, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দুই বছর মেয়াদি (২০২৬-২০২৮) পরিচালনা পরিষদের ১ জন সভাপতি, ১ জন সিনিয়র সহ-সভাপতি, ১ জন সহ-সভাপতি, এবং ২৪ জন পরিচালকসহ মোট ২৭ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠনের উদ্দেশ্যে আগামী ৫ই নভেম্বর বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হলো। গঠিত নির্বাচন বোর্ডের অপর দুই সদস্য হলেন, জেলা প্রশাসকের কার্যালয় সিলেটের দুই সহকারী কমিশনার লাবণ্য ইসলাম ঋতু ও তানভীর হোসাইন সজীব।