শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক অবরুদ্ধ

ফন্ট সাইজ:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কোলা ইউনিয়নের বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার ওই শিক্ষার্থী স্কুলে আসলে তার হাতে ওয়াশরুমে যাওয়ার জন্য লিখে দেয়।

পরবর্তীতে সেও ওয়াশরুমে গেলে তাকে স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। সঙ্গে সঙ্গে এই শিক্ষার্থী দৌড়ে স্কুল থেকে বের হয়ে বাড়িতে চলে যায় এবং কান্নাকাটি করে সব ঘটনা খুলে বলে। স্কুল ছুটি হয়ে যাওয়ায় গতকাল সকালে শিক্ষক বিদ্যালয় উপস্থিত হলে গ্রামবাসী শিক্ষক শাহ আলম (৩০)কে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোকনুজ্জামান বলেন, আপনারা লিখিত অভিযোগ দেন আইনগতভাবে তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন বলেন, ঘটনা সত্যতা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।