ভারতে পুরস্কার জিতলো ‘আলী’

ভারতে পুরস্কার জিতলো ‘আলী’

ফন্ট সাইজ:

ভারতের ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতলো বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। উৎসবের ১৬তম আসরে ‘এশিয়ান আই কম্পিটিশন’ বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে আদনান আল রাজীব পরিচালিত এই চলচ্চিত্র।

এর প্রযোজক তানভীর হোসেন বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি, ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের ‘এশিয়ান আই প্রতিযোগিতা’ বিভাগে বিজয়ী হয়েছে ‘আলী’। একইসঙ্গে উৎসবের আয়োজক, জুরি বোর্ডের সদস্যসহ ‘আলী’ টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।