সাম্প্রতিক সময়ের বেশ কিছু কনসার্ট স্থগিতের ঘটনা ঘটেছে। এবার রাজধানীতে চার ব্যান্ডকে নিয়ে গতকাল ‘সকারামা’ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়েছে। ব্যান্ড চিরকুট সামাজিক মাধ্যমে জানায়, পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি, নিরাপত্তাজনিত বিষয় এবং রাত ৮টার মধ্যে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করার সরকারি নির্দেশনা বিবেচনায় নিয়েই কনসার্টটি স্থগিত করা হয়েছে। কনসার্টটির আয়োজক লিংক ৩ ও অ্যাফরডেবল ভেঞ্চার লিমিটেড।
আরও এক কনসার্ট স্থগিত
স্টাফ রিপোর্টার
১৯ আগস্ট (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
