পুত্রের বাবা হলেন অনুপম রায়

পুত্রের বাবা হলেন অনুপম রায়

ফন্ট সাইজ:

পুত্র সন্তানের বাবা হয়েছেন কলকাতার জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক অনুপম রায়। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানান গায়ক। ২০২৪ সালের ২রা মার্চ ঘরোয়া আয়োজনে গায়িকা প্রশ্মিতা পালকে বিয়ে করেন অনুপম। এর আগে প্রশ্মিতা সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে এলেও বিষয়টি নিয়ে দু’জনেই নীরব ছিলেন।

এবার পুত্র সন্তান জন্মের খবর প্রকাশ্যে আসার পর অনুপম-প্রশ্মিতাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন তাদের অনুরাগীরা।