তিন সপ্তাহ ধরে নিখোঁজ শিশু লতিফুল

তিন সপ্তাহ ধরে নিখোঁজ শিশু লতিফুল

ফন্ট সাইজ:

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শিশু লতিফুলের। গত ৩০শে জুলাই দুপুরে উপজেলার দুর্গাপুর মাস্টারপাড়া এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি পরিবারের সদস্যরা। একমাত্র সন্তানকে হারিয়ে দিশাহারা শিশুটির মা-বাবা।

লতিফুল উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা আবু জাহিদ বাদলের ছেলে। পরিবারের ভাষ্য, গত ৩০শে জুলাই দুপুরে দুর্গাপুর মাস্টারপাড়া থেকে লতিফুল নিখোঁজ হয়। এরপর আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানান, লতিফুলের বয়স ১০ বছর। লতিফুলের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।