গোপালগঞ্জের মুকসুদপুরে কিস্তির টাকা না দিতে পারায় বিষপানে লিটন কাজী (৩২) নামে একজন আত্মহত্যা করেছে। এ ঘটনায় শোকে বৃদ্ধ বাবা মান্নান কাজী (৬০) মারা গেছেন। পরে গতকাল রাত ১০টায় একসঙ্গে বাবা-ছেলের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে গত রোববার মুকসুদপুর উপজেলা মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহিদ হোসেন নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন ব্যুরো বাংলাদেশ, কারসা, ব্র্যাকসহ বিভিন্ন এনজিও থেকে লোন উত্তোলন করেন।
গত রোববার কিস্তির টাকা পরিশোধ করতে চাপ দেয়া হলে এক এনজিও কর্মীর সঙ্গে বাক-বিতণ্ডা হয়। পরে অপমানে বিষপান করে। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মারা যান। পরদিন লিটনের মরদেহ বাড়িতে আনলে বাবা ছেলের মরদেহ দেখে শোক সইতে না পেরে হৃদ্?যন্ত্রের ক্রিয়া বন্ধ মারা যান।
