চারদিনে আওয়ামী লীগের ৩ নেতা আটক

ফন্ট সাইজ:

হবিগঞ্জের চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি রাসেল মিয়া (২৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাত ২টার দিকে উপজেলার আইতন-সৈয়দাবাদ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশের একটি দল সৈয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে আটক করে। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে গত শুক্রবার মিরাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক সরকার ও রোববার উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোক্তাদির কৃষাণ চৌধুরীকে একই আইনে আটক করা হয়।