স্থবির হয়ে পড়া আলোচনা ঘিরে এবার চাঞ্চল্যকরা দাবি করলো ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, আমাদের দেয়া শর্তেই যুক্তরাষ্ট্র এখন আলোচনায় বসার জন্য অনুরোধ করছে। মঙ্গলবার (১৮ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল এই যুদ্ধে ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করা কিন্তু আমরা আত্মসমর্পণ করবো না। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, আমরা এই যুদ্ধে জিতেছি, আমরা কূটনীতিতেও জিতেছি, আমরা শত্রুপক্ষকে আমাদের দেয়া শর্ত মেনে নিতে বাধ্য করেছি।
এ ছাড়া আব্বাস আরাঘচি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকে “আমাদের পক্ষে ১৩টি এবং তাদের পক্ষে একটি বিধান” ছিল। তিনি অভিযোগ করেন, এই সমঝোতা চুক্তি ভেঙে দেয়ার জন্য যা যা করার দরকার ইসরাইল সবকিছু করেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে নতুন এক মানচিত্র প্রকাশ করেছেন। ট্রাম্পের ওই মানচিত্রে হরমুজ প্রণালিকে ‘নতুন’ মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে।
