৬ ঘন্টার পথ ১৪ ঘন্টায় পাড়ি দিতে হলো টাইগারদের!

অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্ট

৬ ঘন্টার পথ ১৪ ঘন্টায় পাড়ি দিতে হলো টাইগারদের!

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর ম্যাকাইয়ে পৌঁছাতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে বাংলাদেশ দলকে। ডারউইন থেকে ম্যাকাইয়ের ৬ ঘণ্টার বিমানপথ পাড়ি দিতে সময় লেগেছে প্রায় সাড়ে ১৪ ঘণ্টা! ফ্লাইট বিলম্বের কারণে ভোর সাড়ে ৫টায় টিম হোটেল ছাড়লেও ক্রিকেটাররা গন্তব্যে পৌঁছান রাত ৮টায়।

ভ্রমণ ক্লান্তি নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন গণমাধ্যমে বলেন, ‘আমরা ম্যাকাইয়ে পৌঁছেছি। ভ্রমণটা অনেক দীর্ঘ ছিল। সকাল সাড়ে ৫টার সময় হোটেল থেকে বের হয়ে ৭টায় ফ্লাইট ধরেছি। ম্যাকাইয়ের হোটেলে পৌঁছাতে রাত ৮টা বেজেছে। লম্বা ভ্রমণ। কিন্তু সবাই ভালো আছি। কোনো অভিযোগ নেই। আলহামদুলিল্লাহ।’

উল্লেখ্য, আগামী ২২শে আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্ট। এই ম্যাচে হার এড়াতে পারলেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে টাইগাররা। ইতিমধ্যেই ম্যাচটির প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে।