‘ভালোবাসার মানুষের বদলে যাওয়া একটি মেয়ে মানতে পারে না’

‘ভালোবাসার মানুষের বদলে যাওয়া একটি মেয়ে মানতে পারে না’

ফন্ট সাইজ:

গত শনিবার আত্মহত্যা করেছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা। তিনি একজন ভ্লগার হিসেবেও বেশ পরিচিত ছিলেন। করেছেন উপস্থাপনাও। এদিকে, এই বয়সে একমাত্র ছেলেকে রেখে ইকরার চলে যাওয়া কেউই মেনে নিতে পারছেন না। শোবিজ অঙ্গনে বিষয়টি নিয়ে চর্চা চলছে। সামাজিক মাধ্যমে অনেক তারকাই বিষয়টি নিয়ে কথা বলছেন। এ পরিস্থিতিতে ইকরাকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জা। তিনি বলেন, একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে, সে তার ভালোবাসার মানুষটার শূন্য পকেট হলেও তাকে ভালোবাসে, তার পাশে থাকে, তার সাহস জোগায়, জীবনে অনেক দূর এগিয়ে যেতে উৎসাহ দেয়, পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করে কিন্তু ভালোবাসার মানুষটার হাত ছাড়ে না। সফলতা পাওয়ার পর একজন পুরুষ প্রথমে ওই মেয়েকে ঠকায় বলে মন্তব্য তমার। এ অভিনেত্রী বলেন, আর সেই মানুষটা যখনই জীবনে সফলতা পায়, পূর্ণতা পায়, প্রতিষ্ঠিত হয় সবার প্রথম ওই মেয়েটাকেই ঠকায়, প্রতারণা করে, অবহেলা করে, মানসিক যন্ত্রণা দেয়। তার মতে, একটা মেয়ে সব মেনে নিতে পারে, সহ্য করতে পারে কিন্তু তার ভালোবাসার মানুষের এই বদলে যাওয়া চেহারা মানতে পারে না। তখন জীবনটা অর্থহীন হয়ে যায়, নিজের কাছে জীবনের কাছে সে হেরে যায়। সবকিছু থেকে নিজেকে মুক্ত করে ওই মানুষটাকে মুক্তি দিয়ে সবার থেকে দূরে চলে যায়। তমা বলেন, যদিও এই চলে যাওয়াতে ওই মানুষটার জীবন থেমে থাকে না, কোনো উপলব্ধি হয় কিনা তাও আমার জানা নেই। শুধু এটুকু বলতে পারি, মেয়েটা বেঁচে থেকে যে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিল হয়তো তার থেকে একটু কম যন্ত্রণার জায়গা সে খুঁজে নিয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন