দক্ষিণী সিনেমা ‘পেড্ডি’ মুক্তির আগে ও পরে রয়েছে বিতর্কে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ব্যক্তিগত চ্যাটে দাবি করা হয়েছে, ছবিতে অতিরিক্ত শরীরকেন্দ্রিক ভাবে উপস্থাপন করা নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল অভিনেত্রী জাহ্নবী কাপুরের। তবে সেই আপত্তি সত্ত্বেও সিনেমার বিভিন্ন দৃশ্য ও প্রচারণায় তার শারীরিক সৌন্দর্যকেই বেশি গুরুত্ব দেয়া হয়েছে বলে অভিযোগ তার। সম্প্রতি মুক্তি পাওয়া ‘পেড্ডি’ সিনেমার কিছু দৃশ্য ও প্রচারণামূলক ভিডিও নিয়ে নেটিজেনদের একাংশ অভিযোগ তোলেন, চরিত্রের চেয়ে অভিনেত্রীর শারীরিক সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে সমালোচনা বাড়তে থাকলে ছবির পরিচালক সামাজিক মাধ্যমে এক পোস্টে ক্ষমা চান। তবে এই বিতর্কের মধ্যেই সামনে আসে জাহ্নবীর ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই চ্যাটে দেখা যায়, ছবিতে তাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, সে বিষয়ে অভিনেত্রী সন্তুষ্ট ছিলেন না। চ্যাট অনুযায়ী, জাহ্নবী বারবার অনুরোধ করেছিলেন যেন তার শরীরের নির্দিষ্ট অংশকে অপ্রয়োজনীয়ভাবে আলাদা করে তুলে ধরা না হয়। এমনকি সহ-অভিনেতা রামচরণ নাকি তার এই অবস্থানকে সমর্থন করেছিলেন। চ্যাটে আরও দাবি করা হয়েছে, চরিত্রের গভীরতার চেয়ে গ্ল্যামার ও শরীরী উপস্থাপনাকে বেশি গুরুত্ব দেয়ায় অস্বস্তিতে ছিলেন অভিনেত্রী।
ভাইরাল হওয়া চ্যাটে আরও একটি ব্যক্তিগত আক্ষেপের কথা উঠে এসেছে। সেখানে জাহ্নবী বলেছেন, তার মা শ্রীদেবী বেঁচে থাকলে এবং শুটিং সেটে উপস্থিত থাকলে হয়তো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো না।
জাহ্নবীর অভিযোগ
বিনোদন ডেস্ক
৯ জুন (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
