বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। এবার ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র’ মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করছেন। সিরিজটি পরিচালনা করেছেন সৌমিক সেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে কলকাতা শহরের বুকে গড়ে ওঠা একটি জ্যাজ ক্লাবের গল্প নিয়ে তৈরি হয়েছে সিরিজটি। কলকাতার পাঁচ তারকা একটি হোটেলে সিরিজের আনুষ্ঠানিক প্রচারণায় সেই গল্পই শুনিয়েছেন নায়ক। শুভ এ বিষয়ে বলেন, বলিউডের প্রখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া তিন বছর পূর্বে প্রথম যোগাযোগ করেছিলেন। তিনি আমাকে জানান, একটি ওয়েব সিরিজের জন্য অডিশন দিতে হবে। আমি রাজি হয়ে যাই। শুভ বলেন, দুই বছর ধরে চিত্রনাট্য পাঠানো হতো। মুম্বইয়ে ডেকেছিল, গিয়েছিলাম। তারপরও কিছু বলে না। ওই দুই বছরে একই চরিত্রের জন্য আরও অনেকের অডিশন নিয়েছেন তারা। একটা দৃশ্য অন্যকে দিয়ে করানোর পর সেই দৃশ্যই হয়তো আমাকেও পাঠানো হয়েছে। আমি টেপ করে পাঠিয়েছি। হয়তো ভালো লেগেছে, হয়তো লাগেনি। এভাবে ‘ট্রায়াল অ্যান্ড’ এর মধ্যদিয়েই সম্ভবত আমায় নির্বাচন করা হয়েছে। ‘জ্যাজ সিটি’তে শুভ’র বিপরীতে থাকবেন পশ্চিমবঙ্গের মডেল ও অভিনেত্রী সৌরসেনী মৈত্র। সিরিজটি আগামী ১৯শে মার্চ ভারতীয় ওটিটি প্ল্যাটফরম সনি লিভে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় মুক্তি পাবে।
বলিউডে যুক্ত হওয়ার গল্প জানালেন শুভ
স্টাফ রিপোর্টার
২ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
