এলিফ্যান্ট রোডে শপিং ব্যাগ থেকে ককটেল-সদৃশ ৪ বস্তু উদ্ধার

এলিফ্যান্ট রোডে শপিং ব্যাগ থেকে ককটেল-সদৃশ ৪ বস্তু উদ্ধার

ফন্ট সাইজ:

রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় পড়ে থাকা একটি শপিং ব্যাগ থেকে ককটেল-সদৃশ ৪টি বস্তু উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে বাটা সিগন্যালের কাছে নিউ মার্কেটমুখী রাস্তা থেকে উদ্ধার করা হয়।

নিউ মার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব গণমাধ্যমকে জানান, রাত ১০টা ৫ মিনিটে তারা খবর পান। তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং টেপ দিয়ে মোড়ানো চারটি গোলাকার বস্তু দেখতে পায়। এরপর আমরা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দিই।

বস্তুগুলো ককটেল নাকি অন্য কিছু, তা নিশ্চিত হতে সিটিটিসি সেগুলো পরীক্ষার জন্য নিয়ে যায় বলে জানান তিনি।