চাটখিলে মাদক কারবারি ও সেবনকারীসহ গ্রেপ্তার ১০

ফন্ট সাইজ:

চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রোববার সন্ধ্যায় চাটখিল পৌর শহরের মাছ বাজার সংলগ্ন স্থান থেকে মাদক কারবারি ও সেবনকারী ১০ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ২৭ হাজার টাকা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি ও সেবনকারীরা হচ্ছেÑ মো. ওমর ফারুক (২৪), আশিক দাশ অভি (২৩), মো. জাহিদুল ইসলাম (২২), শাকিবুল হাসান (২০), মো. নয়ন (২০), মো. রবিউল ইসলাম (২৩), মো. এমরান হোসেন নাজিম (২৫), মো. মান্নান হোসেন (৩৬), মো. রবিউল আলম (২০) এবং মাজহারুল ইসলাম শিমুল (২১)। এ ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ জানান, গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে নোয়াখালী কোট আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, এ ব্যাপারে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।]