কক্সবাজারে হোটেল থেকে মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শহরের এন্ডারসন রোডস্থ সৌদিয়া হোটেলের তৃতীয় তলার ১৯ নম্বর রুম থেকে সোমবার দুপুর ১২টার দিকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. হানিফ। তিনি ঢাকাস্থ মিরপুর এলাকার সিকান্দার কাজীর ছেলে।
হোটেল কর্তৃপক্ষের বরাতে জানা যায়, রোববার রাত ১১টার দিকে সর্বশেষ খাবার খেতে নিজের কক্ষ থেকে বের হন হানিফ। এরপর সোমবার দুপুর ১২টার দিকে হোটেল স্টাফ তার কক্ষে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।