বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

ফন্ট সাইজ:

বানিয়াচংয়ে এক ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে গেছে। সোমবার রাতে উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

পাড়াগাঁও গ্রামের বাসিন্দা ফুল মিয়ার বাড়িতে রাত ৩টার দিকে একদল মুখোশধারী ডাকাত হানা দেয়। ডাকাতদল ঘরের ছিটকিনি ভেঙে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে ফেলে। এর পর ১২ ভরি স্বর্ণালংকার, ৫টি দামি মোবাইল হ্যান্ডসেট, নগদ প্রায় ৩ লাখ টাকা এবং প্রবাসের গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে পালিয়ে যায়।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ শেখ মো. নাজমুল হক জানান, পুলিশের টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের শনাক্ত ইতিমধ্যে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে। দ্রুতই আসামিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা সম্ভব হবে।