খাগড়াছড়িতে সেনা নিরাপত্তা বৈঠক

ফন্ট সাইজ:

প্রতি বছর সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রতিরোধে খাগড়াছড়িতে এক বিশেষ নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে আসন্ন সেপ্টেম্বর মাসের সম্ভাব্য ঝুঁকি ও হুমকি পর্যালোচনা করতে রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়।

সোমবার খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলন কক্ষের সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক। সভায় বক্তারা বলেন, আসন্ন সেপ্টেম্বর মাসে কোনো স্বার্থান্বেষী মহল যেন অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ নিতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সার্বিক নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়। এ ছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপন এবং পর্যটকদের নিরাপত্তায় বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটির ডিজিএফআই-এর ডেট কমান্ডার কর্নেল মাহফুজ উল বারী, খাগড়াছড়ির পুলিশ সুপার মোরতোজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ।