ইজিবাইকের ধাক্কায় শিক্ষার্থী নিহত

ফন্ট সাইজ:

ফরিদপুরের সদরপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় ফারদিন (৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টায় উপজেলার ভাষানচর ইউনিয়নের কারীরহাট-মধু মণ্ডলের ডাঙ্গী এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারদিন উপজেলার ভাষানচর ইউনিয়নের মধু মণ্ডলের ডাঙ্গী গ্রামের আবুল বাশার মাতুব্বরের ছেলে ও মাদ্রাসাছাত্র ছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মধু মণ্ডলের ডাঙ্গী-কারীরহাট এলাকায় সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল ফারদিন। এ সময় দ্রুতগামী একটি ইজিবাইক ফারদিনকে ধাক্কা দিলে সে ইজিবাইকের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনা সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন শাহ বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।