বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রশাসনকে জনগণের নিরবচ্ছিন্ন সেবা দিতে হবে। কারণ জনগণের টাকায় প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীর বেতন হয়। দীর্ঘ ১৭ বছরে জনগণ প্রশাসনের কোনো সেবা পায়নি। বিএনপি সরকার গঠনের পর জনগণ যেন তাদের কাক্সিক্ষত সেবা পায় সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।
তিনি গতকাল সকালে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন পরিদর্শন ও জিআর প্রকল্পের চেক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গয়েশ্বর আরও বলেন, আমরা সবাই স¦াধীন দেশের স্বাধীন নাগরিক, তাই বলে নিজের স্বাধীনতা ভোগ করতে গিয়ে যেন অন্যের স্বাধীনতা হরণ না করি। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো এখন পর্যায়ক্রমে তিনি বাস্তবায়ন করা শুরু করেছেন। সরকারের পক্ষ থেকে স্বল্প আকারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও মন্দির, গির্জার পুরোহিতদের সম্মানী ভাতাসহ অন্যান্য সাহায্য-সহযোগিতা দেয়া শুরু করা হয়েছে। তা এক সময় সবাই এই সুবিধাটা পাবে। এ সময় উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, জিনজিরা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ শিবলিজ্জামান, সচিব মো. আব্দুল গনি, বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ, মো. আশরাফ হোসেন, মো. আজাদ হোসেন, যুবদল নেতা আবু জাহিদ মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
