প্রধানমন্ত্রী যা বলছেন তা করছেন: আমান

প্রধানমন্ত্রী যা বলছেন তা করছেন: আমান

ফন্ট সাইজ:

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান বলেন, বিএনপি যা বলে তা করে, প্রধানমন্ত্রী যা বলেছেন তা করছেন। বিএনপি যা বলে তা বাস্তবায়ন করে। তারই অংশ হিসেবে আজকে বৃক্ষরোপণ করা হচ্ছে। আপনাদের প্রতি আরেকটা অনুরোধÑ আপনাদের এলাকায় যাতে কেউ মাদকাসক্ত না হয়, কেউ মাদক সেবন না করে। কেউ মাদক বিক্রি না করে। যারা মাদকের সঙ্গে জড়িত তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেবেন। এই এলাকায় কোনো মাদক থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, এই এলাকায় কোনো ভূমি দখলকারী থাকবে না।

ঢাকা-২ আসন বাংলাদেশের মধ্যে একটি শান্তির নীড়ে পরিণত হবে। গতকাল বিকাল ৪টায় গ্রীনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের আয়োজনে বড় মনোহরি এবং তিন রাস্তার মোড়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমান বলেন, প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। বিএনপি জনগণের সরকার, জনগণের সেবা করার সরকার। গ্রীনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সভাপতি আশরাফুল আলম খান জুয়েলের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন জাকির, কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।