সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন ‘মৌলভীবাজার সমিতি সিলেট’র উদ্যোগে সমিতির জীবন সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দরখাস্ত জমা দান ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনার জন্য নাম তালিকাভুক্ত করার আহ্বান করা হয়েছে।
সমিতির জীবন সদস্যদের সন্তান ছাড়াও মৌলভীবাজার জেলার অধিবাসীদের সন্তান যারা ২০২৬ সালে এসএসসি, সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে তাদেরকে সংবর্ধনা প্রদান ও এদের মধ্যে যারা তুলনামূলক আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে নগদ এককালীন বৃত্তি প্রদান করা হবে। আগ্রহী শিক্ষার্থীদের নাম, পিতা-মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর এবং পরীক্ষায় উত্তীর্ণের নম্বর ফর্দসহ সাদা কাগজে সমিতির সভাপতি, সেক্রেটারি বরাবর আবেদনপত্র আগামী ২৭শে আগস্ট ২০২৬ তারিখের মধ্যে নিম্নের যেকোনো ঠিকানায় জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। স্থানসমূহ হলোÑ (১) জয়িতা ফার্মেসি, লামাবাজার পয়েন্ট, সিলেট, (২) উপশহর ডিপার্টমেন্টাল স্টোর, বে-লিফ চায়নিজ রেস্টুরেন্টের নিচে, বি-ব্লক মেইন রোড, শাহজালাল উপশহর, সিলেট।
যেকোনো তথ্যের জন্য মোবাইল নম্বর ০১৭১১-৩১১৫৭৪ বা ০১৭১২-৩৫৬৫৪৫-এ যোগাযোগ করার জন্য সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী ও সেক্রেটারি আহমদ মাহবুব ফেরদৌস অনুরোধ জানিয়েছেন।
