ম্যাকাও টেস্ট নিয়ে যা বললেন মিরাজ

ম্যাকাও টেস্ট নিয়ে যা বললেন মিরাজ

ফন্ট সাইজ:

নিজেদের ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়াকে সাদা পোশাকে সিরিজ হারানোর অভিজ্ঞতা নেই বাংলাদেশের। সেই বাংলাদেশই এবার অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করার স্বপ্ন দেখছে। আইসিসির ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে এমন স্বপ্নের কথাই জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ২২শে আগস্ট ম্যাকওয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে আরেকটি নতুন ইতিহাস লিখবে টাইগাররা।
মিরাজের স্বপ্নটা অমূলক নয়। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে চারে রয়েছে বাংলাদেশ। এ চক্রে বাকি থাকা ৭ টেস্টের চারটিতে জয় পেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারে টাইগাররা। সেই পথটা অনেক দূরে হলেও সামনে থাকা ম্যাকাও টেস্টে জয়ের স্বপ্ন দেখছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, ‘অবশ্যই আমরা সেভাবেই ভাবছি (সিরিজ জয়) এবং আমাদের যে পরিকল্পনা ছিল, সেটার ওপরই মনোযোগ ধরে রাখতে চাই। যেহেতু আমরা প্রথম ম্যাচটি জিতেছি, তাই আমাদের সামনে আরও বড় একটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে। (তবে) একটি টেস্ট ম্যাচ জেতা কখনোই সহজ নয়। এই মুহূর্তে আমরা কেবল এই জয়যাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে চাই এবং পরবর্তী ম্যাচ নিয়ে আমরা পরবর্তীতে পরিকল্পনা করবো।’ অস্ট্রেলিয়ায় পা রেখে প্রস্তুতি ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স করেছিল বাংলাদেশ দল। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে যায়। এর আগে জিম্বাবুয়ের মাটিতে হারলে টেস্টে লজ্জাজনক পরাজয় দেখেছিল বাংলাদেশ। এরপরও টাইগারদের সামর্থ্যরে প্রতি বিশ্বাস ছিল টিম ম্যানেজমেন্টের। এ নিয়ে মিরাজ বলেন, ‘যখন আমি নিজে ছন্দে ছিলাম না, তখন দলের ম্যানেজার নাফিস ইকবাল এই কন্ডিশনে কীভাবে খেলতে হবে সে বিষয়ে আমাকে অনেক উৎসাহ জুগিয়েছেন। মানসিকভাবে আমি বেশ স্বস্তিতে ছিলাম এবং তার সঙ্গে আমার অনেক কথা হয়েছে। একপর্যায়ে তিনি নেটেও আমাকে বল করেছেন এবং আমি তার বোলিং মোকাবিলা করেছি।’ ডারউইনে বাংলাদেশের টেস্ট জয়ে একাদশের বেশ কয়েকজন খেলোয়াড় দারুণ অবদান রেখেছেন। ম্যাচসেরা হাসান মাহমুদ প্রথম ইনিংসে ছয়টিসহ পুরো ম্যাচে মোট নয়টি উইকেট শিকার করেন। ওপেনার তানজিদ হাসান তামিম দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান। আর ব্যাট ও বলÑ উভয় বিভাগে অবদান রাখেন মিরাজ। ২৮ বছর বয়সী এই অলরাউন্ডার প্রথম ইনিংসে অর্ধশতক হাঁকান। পরে বল হাতেও রাখেন অবদান। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকে নিয়েও কথা বলেছেন মিরাজ। প্রথম ম্যাচের পর খেলোয়াড়দের বিশ্বাস ধরে রাখতে তার ভূমিকার কথা জানিয়ে এই অলরাউন্ডার বলেন, ‘টিম ম্যানেজমেন্টের মুশতাক আহমেদের কথাও আমি বলতে চাই। প্রথম ম্যাচটিতে (প্রস্তুতি ম্যাচে) হারের পর তিনি দলের প্রতিটি খেলোয়াড়ের কাছে গেছেন এবং বলেছেন, ‘বিশ্বাস রাখো। তোমরা যদি বিশ্বাস করো, তবে জয় সম্ভব এবং এই বিশ্বাস তোমাদের অনেকদূর নিয়ে যেতে পারবে।’ এই ছোট ছোট বিষয়গুলো থেকেই আমাদের ভেতর বিশ্বাস জন্মাতে শুরু করে এবং আপনারা সবাই আজ তার ফলাফল দেখতে পাচ্ছেন।’