সুন্দরী প্রতিযোগিতা থেকে প্রাপ্তবয়স্কদের প্ল্যাটফরমে পিয়া বিপাশা

সুন্দরী প্রতিযোগিতা থেকে প্রাপ্তবয়স্কদের প্ল্যাটফরমে পিয়া বিপাশা

ফন্ট সাইজ:

লাক্স চ্যানেল আই সুপারস্টার দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু পিয়া বিপাশার। যদিও সেরা দশে গিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান তিনি। শুরু করেন মডেলিং। মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। পাশাপাশি নাটকে অভিনয় শুরু করেন। ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ নামের একটি সিনেমায়ও কাজ করেন।

তবে হঠাৎ করেই ছয় বছর আগে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান পিয়া বিপাশা। তার আগে অবশ্য স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় তার। একমাত্র মেয়েকে নিয়ে নিউ ইয়র্কে বসবাস শুরু করেন। এরপর যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে তার প্রেম তৈরি হয়। তারপর তারা বিয়ে করেন। তবে পিয়া বিপাশার গল্প যেন নাটকের মতোই নাটকীয়। নিউ ইয়র্কে বিপাশা বিভিন্ন ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেন। ব্যাপক খোলামেলা রূপে ফটোশুটে অংশ নেন। সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে তুমুল সমালোচনায় পড়েন। কারণ দেশের পিয়া বিপাশার বিদেশে গিয়ে এতটা বদল মেনে নিতে পারেননি নেটিজেনরা। এদিকে, মডেলিং শুরুর পর নিউ ইয়র্কে একটি প্রাপ্তবয়স্কদের প্ল্যাটফরমে নিজেকে যুক্ত করেন পিয়া। সেখানে বেশ কিছু কনটেন্টে অংশ নেন তিনি। বিপরীতে পান বড় অঙ্কের সম্মানী। যদিও তীব্র সমালোচনায় পড়ে যান সে সময়। নেটিজেনদের আক্রমণের শিকার হন। অনেকে পিয়া বিপাশাকে পর্নোতারকা আখ্যা দেন।

যদিও সেই সমালোচনা মেনে নিয়েছেন তিনি। এখন মডেলিং ও বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা নিয়ে ব্যস্ত পিয়া বিপাশা। গত ছয় বছরে নিউ ইয়র্কে নিজের সব স্বপ্নই পূরণ করেছেন এই আলোচিত মডেল। তিনি জানান, এখন আর কোনো স্বপ্ন নেই তার। গত ছয় বছরে সবই অর্জন করেছেন। অর্থ, সুন্দর জীবন, ভালো স্বামীÑ সবই তার হয়েছে। এভাবেই জীবনটা উপভোগ করে যেতে চান বলে জানালেন পিয়া বিপাশা।