আশীর্বাদ নিতে মন্দিরে সানি লিওন

আশীর্বাদ নিতে মন্দিরে সানি লিওন

ফন্ট সাইজ:

মুম্বইয়ের জুহু ইসকন মন্দিরে দেখা গেল বলিউড অভিনেত্রী সানি লিওনকে। মন্দিরে সাদামাটা সাজে হাজির হন তিনি। হালকা রঙের এমব্রয়ডারি করা সালোয়ার-কামিজ ও ওড়নায় মাথা ঢেকে ভগবানের আশীর্বাদ নেন সানি। সঙ্গে ছিলেন স্বামী ড্যানিয়েল ওয়েবার। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে মন্দিরে তাদের প্রার্থনার ছবি। জানা গেছে, আসন্ন একটি প্রজেক্টের জন্য আশীর্বাদ নিতেই ইসকন মন্দিরে গিয়েছিলেন সানি। পাশাপাশি ‘ডিজে ওয়ার্ল্ড ট্যুর’ নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।