ময়মনসিংহের গৌরীপুরে কর্মরত জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ‘গৌরীপুর সাংবাদিক কল্যাণ সংস্থা’র ৯ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে দৈনিক আমার দেশ-এর গৌরীপুর উপজেলা প্রতিনিধি মো. কামাল উদ্দিনকে সভাপতি এবং দৈনিক প্রতিদিনের কাগজ-এর সহসম্পাদক মো. মতিউর রহমান খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. শামীম হোসেন আলভী’কে। গত রোববার রাত ৯টায় উপজেলার পৌর এলাকার গৌরীপুর সরকারি কলেজ রোডে সংস্থার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সংস্থার আহ্বায়ক মো. কামাল উদ্দিন সভাপতিত্ব করেন এবং শাহজাহান কবীর হীরা সঞ্চালনা করেন। কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি মো. আব্দুল কাদির, উপজেলা প্রতিনিধি, দৈনিক সকালের সময়; সহ-সাধারণ সম্পাদক একেএম মাহফুজুর রহমান মনি, দৈনিক এদিন; সম্মানিত সদস্য মো. শাহজাহান কবীর হীরা, দৈনিক আলোকিত সকাল; মো. মশিউর রহমান কাউসার, দৈনিক আমাদের সময়; মো. শামীম খান, দৈনিক তৃতীয় মাত্রা এবং আরিফ আহম্মেদ, দৈনিক আগামীর সময়। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
