গোয়াইনঘাটে খুনের ঘটনায় গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

সিলেটের গোয়াইনঘাটে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে রোববার পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়। আলোচিত এ খুনের ঘটনায় শনিবার আলীরগাঁও ইউনিয়নের পূর্ব দীঘিরপার গ্রামে ঘটে। নিহত কলিমউল্লাহ’র মেয়েকে সোমবার ধর্ষণ করে ঘাতক সয়ফুল্লাহর ছেলে জুবের আহমদ। এ ঘটনায় বিচার সালিশেও কোনো প্রতিকার বা ধর্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। আর এই অভিযোগের প্রেক্ষিতে সয়ফুল্লাহ ও তার লোকজন কলিমউল্লাহকে কুপিয়ে গুরুতর আহত করে।

এ ঘটনায় পরে কলিমউল্লাহকে হাসপাতালে ভর্তি করা হলে মারা যায়। ধর্ষণ ও হত্যাকাণ্ডের এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে প্রথমে ঘাতক সয়ফুল্লাহর ছেলে আমির উদ্দিন ও রাতে সয়ফুল্লাহর স্ত্রী পাখি বেগমকে গ্রেপ্তার করে। গতকাল জুবেরকে কানাইঘাটের তালবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়ল জানিয়েছেন- ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণ ও হত্যায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।