নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়া জীবন দিয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়ে গেছেন। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন। এদেশের মানুষকে উজ্জীবিত করেছেন। তিনি অন্যায়ের সঙ্গে কখনো আপস করেননি। শেখ হাসিনার সরকারের সময়ে দেশের মানুষের কথা চিন্তা করে নিজের পরিবারের কথা না ভেবে তিনি কারাবরণ করেছেন। এমনকি মৃত্যুর দ্বারপ্রান্তে এসেও তিনি আপসহীন ছিলেন। বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি’র উদ্যোগে শনিবার রাতে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপি’র সভাপতি শহীদুল ইসলাম টিটু, সোনারগাঁ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ফতুল্লা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সোনারগাঁ পৌরসভা বিএনপি’র সভাপতি মো. শাহজাহান মিয়া, তারাবো পৌরসভা বিএনপি’র সভাপতি তাসিক ওসমান হকসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, ফতুল্লা থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা বিএনপি’র সদস্য একরামুল কবির মামুন, জেলা কৃষক দলের সভাপতি ডা. মো. শাহীন মিয়া, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিলাদ ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন ফতুল্লা থানা ওলামা দলের সভাপতি হাফেজ মো. মহসিন।
