রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে ২০২৬ সালের ৮ই জানুয়ারি। রোরবার সকাল ১১টায় ভিসি’র কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এ প্রস্তাব আনা হয়েছে। ভর্তি কমিটির কাছে এ প্রস্তাব করেছে ভর্তি উপ-কমিটি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (মানবিক) দিয়ে শুরু হবে। ৮ই জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ই জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ই জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে ভর্তি উপ-কমিটি প্রস্তাব করেছে। আবেদন শুরু হবে ১২ থেকে ২৭শে নভেম্বর। বিকেন্দ্রীকরণ সম্পর্কে বলা হয়েছে- ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট; এই সাত শহরে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
