বহির্নোঙরে জাহাজ থেকে পড়ে নাবিক নিখোঁজ

ফন্ট সাইজ:

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি কার্গো জাহাজ থেকে পড়ে এক নাবিক নিখোঁজ হয়েছেন। রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, অসাবধানতাবশত জাহাজ থেকে পানিতে পড়ে যান ওই নাবিক। এরপর থেকেই তার সন্ধান পাওয়া যাচ্ছে না।

খবর পেয়ে তাকে উদ্ধারে সাগরে তল্লাশি অভিযান শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিখোঁজ নাবিকের সন্ধানে বাংলাদেশ নৌবাহিনীর দু’টি জাহাজ ও বিশেষায়িত বাহিনী সোয়াডসের (ঝডঅউঝ) একটি বোট অভিযানে যুক্ত হয়েছে। তারা বহির্নোঙর এলাকায় সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজ নাবিকের নাম-পরিচয় এবং তিনি ঠিক কোন কার্গো জাহাজ থেকে পানিতে পড়ে গেছেন সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।