আকস্মিক মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

আকস্মিক মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

ফন্ট সাইজ:

আকস্মিক ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। গতকাল পরিদর্শনকালে তিনি আউটডোর বিভাগ, জলাতঙ্কের টিকা সবাই পাচ্ছে কিনা, সেবার মান বৃদ্ধি, কিচেন রুম, খাবারের মান, বহির্বিভাগের টয়লেট, স্টোর রুম, হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা, চিকিৎসক, নার্সসহ সকল স্টাফদের উপস্থিতি যাচাই করেন। পরে হাসপাতালের সার্বিক পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় হাসপাতালের কিছু সমস্যার ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এগুলো হলো- আউটসোর্সিং-এ ১০ আয়া ও সুইপার নিয়োগ, অপারেশন থিয়েটার চালু রাখা, গাইনি বিশেষজ্ঞ, সার্জারি বিশেষজ্ঞ, অজ্ঞানবিদ অ্যানেস্থেসিয়া, চিকিৎসক স্বল্পতা নিরসন করা।

স্বাস্থ্যমন্ত্রী সার্বিক বিষয়ে মহেশপুরবাসীর চিকিৎসা সেবার মান উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ হাসপাতালে সকল ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। হাসপাতাল পরিদর্শন শেষে ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি প্রয়াত শহিদুল ইসলাম মাস্টারের কবর জিয়ারত করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।