ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। রোববার বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ শোক প্রকাশ করেন।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।
রমজান মাসে হামলা বিশ্ব শান্তিকে আরও বিপন্ন হবে-উল্লেখ করে সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, ‘মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। এই পরিস্থিতি যদি আরও সামরিক উত্তেজনার দিকে যায়, তবে তা শুধু একটি দেশের নয়- পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে এবং বিশ্ব শান্তিকে আরও বিপন্ন করবে।
সকল পক্ষের প্রতি সংযম প্রদর্শন করার আহ্বান জানিয়ে জামায়াত আমীর আরও বলেন, ‘আমি যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানসহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানাই- অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করুন, সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসুন। আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি। বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্বনেতাদের এখনই কার্যকর ভূমিকা নিতে হবে।

Khalid
৩ মাস আগেTo the Emir of Jama'at Al Islamiah -
Fear Allah-
before praising Khamenei.
Khamenei was the top religious leader of the Isna Ashariah (the Twelver) Shia.
According to almost all the Muslim scholars Isna Ashariah Shia are out of Islam.
You must know that.
How do you praise an enemy of Allah, let alone,
begs Allah to grant him the highest of Jannah?!
SubhanaAllah!!!
Where does it stop?!!!
No islamic organization throughout the world either praised or dared ask Allah to grant Jannah for an enemy of Allah like Khamenei.
Khamenei's direct order caused the murder of hundreds of thousands of Muslims in Iran, Iraq, Syria, Lebanon, and throughout the world.
Allah knows the best!
Thank you.
Khalid