রাজধানীর হোটেল রিজেন্সিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ আরচারি ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা। সেই সভার শুরুতে ফেডারেশনের সঙ্গে সংশ্লিষ্ট প্রয়াতদের জন্য দোয়া করা হয়। সভায় বক্তব্য দেন অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান, আর বার্ষিক আর্থিক প্রতিবেদন তুলে ধরেন কোষাধ্যক্ষ সাইদুজ্জামান তুহিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশন ও ওয়ার্ল্ড আরচারি এশিয়ার প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। তিনি জানান, সরকারি নির্দেশনা মেনে নবগঠিত কমিটির উদ্যোগেই ডাকা হয়েছে এই সভা। কাউন্সিলরদের নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, হাতে থাকা তিন মাসের সময়সীমা ফুরিয়ে আসছে। আজকের সভা থেকেই সিদ্ধান্ত এলে আগামীকাল নির্বাচনের আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।
দেশের আরচারির ইতিহাস তুলে ধরে চপল বলেন, ২০০২ সালে এফিলিয়েশন পাওয়ার পর থেকে ৪২টি আন্তর্জাতিক ও এশিয়ান স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। অলিম্পিক ও যুব অলিম্পিকে কোয়ালিফাই করার পাশাপাশি যুব অলিম্পিকের সেমিফাইনালে ওঠাকেও তিনি দেশের ক্রীড়া ইতিহাসের অন্যতম বড় অর্জন বলে উল্লেখ করেন। গত ২৫ বছরে দেশে ৭-৮টি বিশ্ব র্যাঙ্কিং টুর্নামেন্ট ও এশিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা জানিয়ে চপল বলেন, স্বাগতিক হিসেবেও পদক জিতেছে বাংলাদেশ। সিটি গ্রুপ, গ্রামীণফোন, উত্তরা ব্যাংক, ইসলামী ব্যাংক ও কিউটসহ সব পৃষ্ঠপোষকের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
আরচারিতে নির্বাচনী হাওয়া
স্পোর্টস রিপোর্টার
খেলা
২ ঘন্টা আগে
১৫ আগস্ট (শনিবার), ২০২৬, ৭ঃ৫১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
