ইরানি হামলার ঝুঁকিতে বৃটিশ ঘাঁটি: প্রতিরক্ষামন্ত্রী হিলি

ইরানি হামলার ঝুঁকিতে বৃটিশ ঘাঁটি: প্রতিরক্ষামন্ত্রী হিলি

ফন্ট সাইজ:

বৃটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, ইরানের ক্রমবর্ধমান বাছবিচারহীন হামলা বৃটিশ সেনাসদস্য ও বিদেশে অবস্থানরত বৃটিশ নাগরিকদের ঝুঁকির মধ্যে ফেলছে। বিবিসির সানডে উইথ লরা কুয়েন্সবার্গ অনুষ্ঠানে তিনি জানান, বাহরাইনের একটি সামরিক ঘাঁটিতে হামলার সময় প্রায় ৩০০ বৃটিশ সেনা সদস্য ঘটনাস্থল থেকে কয়েকশ গজ দূরে অবস্থান করছিলেন। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ভুল করবেন না। এটি এমন একটি শাসনব্যবস্থা যা কয়েক দশক ধরে অশুভ শক্তির উৎস হিসেবে পরিচালিত হয়েছে। এটি নিজ দেশের নাগরিকদের হত্যা করেছে এবং সন্ত্রাস রপ্তানি করেছে, যার প্রভাব বৃটেন পর্যন্ত পৌঁছেছে। শনিবার আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয়ে হামলার পর তার মৃত্যুর বিষয়ে হিলি বলেন, ‘তার মৃত্যুর জন্য কেউ শোক প্রকাশ করবে না।’