অনলাইন সংবাদ ও ভিডিও কনটেন্ট জনপ্রিয়তায় নতুন এক মাইলফলক স্পর্শ করেছে দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক মানবজমিন। গত ২৪ ঘণ্টায় প্রতিষ্ঠানটির বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দর্শক সংখ্যা বা ভিউ ১১০ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ডিজিটাল সংবাদ পরিবেশনায় এটি একটি বড় অর্জন।
বিশ্বের সবথেকে প্রচারিত বাংলা ট্যাবলয়েড হিসেবে পরিচিত দৈনিক মানবজমিন দীর্ঘকাল ধরেই পাঠকদের আস্থার কেন্দ্রবিন্দু। তবে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও এবং ব্রেকিং নিউজের দ্রুত উপস্থাপনা তাদের এই অভাবনীয় সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে কাজ করেছে।
এই বিশাল অর্জনের জন্য মানবজমিন পরিবার তাদের অগণিত পাঠক, দর্শক এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। আগামীতে ডিজিটাল মাধ্যমে আরও সৃজনশীল ও জনমুখী কনটেন্ট নিয়ে আসার ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সৈয়দ আনোয়ার
৩ মাস আগেমানব জমিন পত্রিকায় প্রকাশিত সংবাদ মানুষ বিশ্বাস করে। কঠিণ সময়ে অন্যরা যখন পিছিয়ে যায় মানবজমিন তখন এগিয়ে যায়। প্রিয় দৈনিক মানব জমিন ও সম্পাদক মতিউর রহমান চৌধুরী ভাইয়ের জন্য শুভ কামনা।