মধ্যপ্রাচ্য উত্তেজনা নিয়ে টেলিফোনে কথা হয়েছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের। শনিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শনিবার ফোন করেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। ট্রাম্প সৌদি আরবের বিরুদ্ধে ইরান পরিচালিত ‘স্পষ্ট ক্ষেপণাস্ত্র হামলার’ নিন্দা জানান। উল্লেখ্য ওইসব ক্ষেপণাস্ত্র সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। সৌদি আরবের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন ট্রাম্প এবং বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষুণ্নকারী এসব ইরানি হামলা মোকাবিলায় সৌদি আরব যে পদক্ষেপ নিচ্ছে, যুক্তরাষ্ট্র তার পূর্ণ সমর্থন দেবে। এক পৃথক ফোনালাপে যুবরাজ মোহাম্মদ ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা ওই অঞ্চলে চলমান সামরিক উত্তেজনা নিয়ে আলোচনা করেন। আল-শারা সৌদি আরবের প্রতি তার দেশের সমর্থন ও সংহতির কথা পুনর্ব্যক্ত করেন বলে এসপিএ জানিয়েছে। তিনি আরও জোর দিয়ে বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব লঙ্ঘন বা তার নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে যেকোনো হুমকি তার দেশ প্রত্যাখ্যান করে। যুবরাজ পৃথকভাবে ওমানের শাসক হাইতাম বিন তারিক এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের ফোনও রিসিভ করেন। এসব আলোচনায় ইরানের সামরিক তৎপরতার প্রেক্ষাপটে, যা সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করেছে, আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা হয়।
ইরানে হামলা: সৌদি যুবরাজকে যা বললেন ট্রাম্প
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
১ মার্চ (রবিবার), ২০২৬, ৩ঃ৩৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Gholam Mostafa
৩ মাস আগেMore ignominy and shame are in store for the so-called Umma. So-called Muslims are divided over self-interest and aligned with non-Muslims.
More defeats and sufferings are in store for them in future till they're backward in science and technology.