নব্বই দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালা। ২০১২ সালে আক্রান্ত হন ডিম্বাশয়ের ক্যান্সারে। দীর্ঘ লড়াইয়ের পর ক্যান্সারকে জয় করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যান্সার নির্ণয়ের সেই ভীতিকর স্মৃতি ভাগ করে মনীষা বলেন, দিনের বেলা ডাক্তাররা ক্যান্সারের কথা জানান। কিন্তু রাত হতেই একাকিত্ব আমাকে ঘিরে ধরে। চারপাশ অন্ধকার মনে হচ্ছিল। শুধু মনে হতো, আমি আর বাঁচবো না, মরেই যাবো।
মনিষার সেই ভীতিকর স্মৃতি
বিনোদন ডেস্ক
১৫ আগস্ট (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
