কুমিল্লায় দু’দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

কুমিল্লায় দু’দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

ফন্ট সাইজ:

কুমিল্লায় দুই দিনব্যাপী ‘১ম কুমিল্লা চলচ্চিত্র উৎসব ২০২৬’ এর আয়োজন করেছে ঢাকা ফিল্ম ক্লাব। প্রদর্শনীটি ২৮ ও ২৯শে আগস্ট কুমিল্লা কে-স্ক্রিন সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হবে। উৎসবের প্রথম দিন ‘ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’, ‘নেমপ্লেট’, ‘গলুই’ প্রদর্শিত হবে। দ্বিতীয় দিন প্রদর্শিত হবে ‘লাল শাড়ি’, ‘এ লেটার অব পোস্টমাস্টার’, ‘সাঁতার’। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত তিনটি করে মোট ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।