কলকাতায় যাচ্ছে দেশের ৩ সিনেমা

কলকাতায় যাচ্ছে দেশের ৩ সিনেমা

ফন্ট সাইজ:

৫ম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতার ফিচার ফিল্ম প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে পিপলু আর খান পরিচালিত ‘জয়া আর শারমিন’ ও নুরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’। প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের মোট ১৯টি ফিচার ফিল্ম নির্বাচিত হয়েছে। অন্যদিকে প্রামাণ্যচিত্র বিভাগে নির্বাচিত হয়েছে মকবুল চৌধুরী পরিচালিত বাংলাদেশ-যুক্তরাজ্যের চলচ্চিত্র ‘মামুন-ইন প্রেইজ অব শ্যাডোজ’। ফেস্টিভ্যালটি আগামী ৮ থেকে ১৩ই সেপ্টেম্বর কলকাতার নন্দনে অনুষ্ঠিত হবে।