দীপ্ত টিভিতে বিশ্বনন্দিত তুর্কি সিরিজ বাংলায়

দীপ্ত টিভিতে বিশ্বনন্দিত তুর্কি সিরিজ বাংলায়

ফন্ট সাইজ:

দীপ্ত টিভিতে আসছে বিশ্বনন্দিত তুর্কি ড্রামা সিরিজ। যার বাংলা নাম ‘অনন্ত ভালোবাসা’। এ উপলক্ষে ১৩ই আগস্ট দীপ্ত টিভির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল সিরিজটির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। সিরিজটি আজ থেকে দেখা যাবে শনি-বৃহস্পতি প্রতিদিন রাত ৮:৩০ মিনিটে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফরমে। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যেখানে দেখা যাবে শ্রেণিগত বৈষম্যের মধ্যে গভীর ও করুণ প্রেম।